মুখ্যমন্ত্রীর আরোগ্যার্থে যজ্ঞের চিত্র ফুলিয়ার দেওয়ালে
দি নিউজ লায়নঃ "ভাঙ্গা পায়ে বন্ধু এবার খেলা হবে" গ্যাসের সিলিন্ডার 900 ছুঁই ছুঁই! মা-বোনেদের কান্না এই বিজেপি আর না। "বসন্তের কোকিল মোদি, ভোট ফুরোলেই চলে যাবে" এরকম নানা লেখা সহযোগে ব্যঙ্গচিত্র অঙ্কিত হয়েছে নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া কলোনি সহ দু'একটি দেওয়ালে। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্যার্থে এক সাধুর যঞ্জচিত্র বিশেষ নজর কেড়েছে।
এ বিষয়ে শান্তিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি পরেশ বিশ্বাস জানান, অতীতেও একাধিকবার আঘাত হেনেছে, মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার ঈর্ষাতে, তাতে বরং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রীর এবারেও, 2021 এর নির্বাচনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি।
রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংকর সিংহকে ভোট দানের আর্জি জানিয়ে দেওয়াল লিখনে এ ধরনের নানা চিত্র তুলে ধরেছি সাধারণ মানুষের চোখে পড়ার জন্য। সাধারণ মানুষও এখানে ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে রায় দেবে বলেই আমার বিশ্বাস।

Post a Comment